March 26, 2026, 8:09 pm
Title :
ঢাকা থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ, অফিসিয়াল কাজ, ট্যুর বা পারিবারিক প্রয়োজনে গাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন। মোঃ রুবেল এর নেতৃত্বে চাঁদগ্রাম ইউনিয়নে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি রমজানের ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী হিসেবে এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা নিয়োগপ্রাপ্ত ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন “”আবিদ হাসান সজীব”” জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভেড়ামারায় র‍্যালি, মহড়া ও আলোচনা সভা গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত

সবুজে গড়ে উঠুক আগামী পঞ্চগড়ে সীমান্ত শিল্পীগোষ্ঠীর বৃক্ষরোপণ অভিযান মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি ঃ
  • Update Time : Monday, June 23, 2025
  • 356 Time View

 

একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে—এই স্লোগান সামনে রেখে পঞ্চগড়ে শুরু হয়েছে সীমান্ত সাহিত্য সাংস্কৃতিক সংসদের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান।

আজ সোমবার (২৩ জুন) বিকালে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের মিরপাড়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে প্রায় ৫০ জন শিশু-কিশোরের অংশগ্রহণে কর্মসূচির উদ্বোধন হয়।

শিশুর হাতে চারা, চোখে আগামী
প্রচণ্ড গরমের দুপুরে গাছের চারা হাতে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছোট ছোট শিশু-কিশোররা যেন এক নিঃশব্দ বার্তা দিচ্ছিল—সবুজ হোক ভবিষ্যৎ, বাঁচুক পৃথিবী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীমান্ত শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান মো. জুলফিকার রহমান।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ‘ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট’-এর পরিচালক মু. ওয়ায়েস কুরুনী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সীমান্ত সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক মো. হাসিকুল ইসলাম বিপ্লব।

অতিথিদের বক্তব্যে ছিল পরিবেশের প্রতি ভালোবাসার আহ্বান
জুলফিকার রহমান বলেন,
বৃক্ষ শুধু অক্সিজেনই দেয় না, ভালোবাসাও দেয়।
আমাজন বনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। অথচ বিশ্বের বনভূমির ২৫% এর মধ্যে বর্তমানে মাত্র ১৭% টিকে আছে।
এই ভয়াবহ সংকট মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে।

হাসিকুল ইসলাম বিপ্লব বলেন,

রাসুলুল্লাহ (সা.) বলেছেন—‘যদি কেয়ামত শুরু হয়, তবুও হাতে যদি চারা থাকে, রোপণ করে দাও।
আমরা সেই শিক্ষাকেই সামনে রেখে এই আয়োজন করেছি।
গাছ আমাদের নিঃস্বার্থভাবে শেখায় দিতে—সেটাই আমাদেরও অনুসরণ করা উচিত।

আরও বড় পরিসরে চলবে কর্মসূচি
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পঞ্চগড় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও জনগুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102