March 27, 2026, 1:58 am
Title :
ঢাকা থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ, অফিসিয়াল কাজ, ট্যুর বা পারিবারিক প্রয়োজনে গাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন। মোঃ রুবেল এর নেতৃত্বে চাঁদগ্রাম ইউনিয়নে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি রমজানের ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী হিসেবে এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা নিয়োগপ্রাপ্ত ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন “”আবিদ হাসান সজীব”” জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভেড়ামারায় র‍্যালি, মহড়া ও আলোচনা সভা গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত

নাটোরের লালপুরে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে নার্স ও আয়া দিয়ে ডেলিভারিতে নবজাতকের মৃত্যু

মোঃ লিটন উজ্জামান
  • Update Time : Tuesday, June 24, 2025
  • 106 Time View

 

মোস্তফা প্রামানিক
নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের লালপুর উপজেলায় পদ্মা ডায়াগনস্টিক সেন্টার (বেসরকারি হাসপাতালে) নার্স ও আয়া দিয়ে ডেলিভারী করানোর অভিযোগ পাওয়া গেছে। ডাক্তার না থাকায় অনভিজ্ঞ ওই নার্স, আয়াদের কারণে নবজাতক গলা, মাথা ও বুকে গুরুতর জখম প্রাপ্ত হয় বলেও অভিযোগে জানা যায়। শিশুটির অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় তাকে তড়িঘড়ি করে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। পরদিন সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটি মারা যায়।

ওই ঘটনায় ওই বেসরকারী হাসপাতালের তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন শিশুহারা মা।

ভুক্তভোগী ওই শিশুর মায়ের নাম জাহানারা খাতুন (৩১)। তিনি দক্ষিণ লালপুর এলাকার ফয়সাল খানের স্ত্রী। পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে স্বাস্থ্য বিভাগ বলছে, ওই ঘটনায় তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানা যায়, গত ১৯ জুন বিকেল ৪টার দিকে জাহানারা খাতুনকে অন্তঃসত্ত্বা অবস্থায় লালপুর পৌর এলাকার পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। আগে থেকেই তিনি ডা. ফারজানা ইসলাম বিভার অধীনে চিকিৎসাধীন থাকলেও তার নরমাল ডেলিভারির পক্ষে মত দেন স্বজনরা। রাত পৌনে ৯টার দিকে প্রসব ব্যথা বাড়লে উপস্থিত নার্স ও আয়া মিলেই ডেলিভারি করান। কিন্ত কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না।

শিশুর মা ও স্বজনদের দাবি, ডেলিভারির পরপরই নবজাতকের শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। কিন্তু চিকিৎসক না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় চিকিৎসা দিতে ব্যর্থ হয়ে শিশুটিকে রাজশাহীর একটি হাসপাতালে পাঠায়। পরের দিন শিশুটি মারা যায়।

স্বজনদের অভিযোগ, নার্স ও আয়া দিয়ে ডেলিভারির সময় নবজাতকের গলা, মাথা ও বুকে গুরুতর জখম হয়। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাই শিশুটির মৃত্যুর জন্য দায়ী বলে তারা দাবি করেন।

ওই ঘটনায় রবিবার রাত ১১টার দিকে নবজাতকের মা লালপুর থানায় তিনজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে ওই ক্লিনিকের পরিচালক সুলতানুজ্জামান টিপু জানান, শিশুটির জন্মের পর অনেক চেষ্টা করেও কাঁদানো যায়নি। তাছাড়া ওজন ও ছিল কম। এমন অবস্থায় শিশুটিকে রামেকে পাঠানো হয়।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, শিশুর স্বজনরা নরমাল ডেলিভারি করাতে চাওয়ায় ডাক্তার বাসায় গিয়েছিলেন। তবে শিশুর শরীরে আঘাত বা জখমের অভিযোগ অস্বীকার করেন তিনি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নাটোর সিভিল সার্জন মুক্তাদীর আরেফিন জানান, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102