March 27, 2026, 1:53 am
Title :
ঢাকা থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ, অফিসিয়াল কাজ, ট্যুর বা পারিবারিক প্রয়োজনে গাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন। মোঃ রুবেল এর নেতৃত্বে চাঁদগ্রাম ইউনিয়নে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি রমজানের ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী হিসেবে এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা নিয়োগপ্রাপ্ত ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন “”আবিদ হাসান সজীব”” জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভেড়ামারায় র‍্যালি, মহড়া ও আলোচনা সভা গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত

জামালগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করল ৪টি ব্যাংক

Coder Boss
  • Update Time : Thursday, June 26, 2025
  • 114 Time View

 

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কৃষি খাতের উন্নয়নে ৪টি ব্যাংকের যৌথ উদ্যোগে ১১ জন কৃষকের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) সকাল ১১টায় জামালগঞ্জ উপজেলা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর পরিচালক মোহাম্মদ আবুল হাসেম।

সোনালী ব্যাংক পিএলসি-এর আয়োজনে অনুষ্ঠিত এই ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর কৃষি ঋণ বিভাগের অতিরিক্ত পরিচালক সুব্রত তালুকদার এবং সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস, সুনামগঞ্জ-এর ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য্য।

এছাড়া উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা কৃষি অফিসার সুমন কুমার সাহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোনালী ব্যাংক পিএলসি জামালগঞ্জ শাখার সিনিয়র অফিসার ফয়েজ উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসি জামালগঞ্জ শাখার ম্যানেজার সুমন ভট্টাচার্য্য, কৃষি ব্যাংক ম্যানেজার শরিফ আহম্মেদ খান, জনতা ব্যাংক ম্যানেজার হুমায়ুন কবির ও পূর্বালী ব্যাংক ম্যানেজার দিপংকর চৌধুরী
অনুষ্ঠানে উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় কৃষকেরা অংশগ্রহণ করেন।

প্রকাশ্য এ ঋন বিতরণ অনুষ্ঠানে মোট ৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১১ জন কৃষকের মাঝে ১৭ লক্ষ ৭৫ হাজার টাকার কৃষি ঋণ বিতরণ করে।

মো. শাহীন আলম
সুনামগঞ্জ প্রতিনিধি
২৬.০৬.২০২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102