March 27, 2026, 5:04 am
Title :
ঢাকা থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ, অফিসিয়াল কাজ, ট্যুর বা পারিবারিক প্রয়োজনে গাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন। মোঃ রুবেল এর নেতৃত্বে চাঁদগ্রাম ইউনিয়নে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি রমজানের ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী হিসেবে এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা নিয়োগপ্রাপ্ত ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন “”আবিদ হাসান সজীব”” জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভেড়ামারায় র‍্যালি, মহড়া ও আলোচনা সভা গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত

ভালুকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অপরাধ অনুসন্ধান পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Coder Boss
  • Update Time : Tuesday, July 1, 2025
  • 265 Time View

 

নিজস্ব প্রতিনিধি:

ভালুকায় নানান উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সরকারী মিডিয়া তালিকাভুক্ত অপরাধ অনুসন্ধান পত্রিকার ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বহুল প্রচারিত সরকারী মিডিয়া তালিকাভুক্ত জাতীয় সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৩ বছরে পদার্পণ উদযাপন উপলক্ষ্যে সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার ভালুকা উপজেলা প্রতিনিধি মোঃ বাহার মিয়ার আয়োজনে সোমবার দুপুরে পৌর শহরের সারাবেলা ফুড গার্ডেনে উৎসব মুখর পরিবেশে আলোচনা সভা, কেক কাটা , মাস্ক বিতরণ ও র‍্যালীর মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। ভালুকা মডেল প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও অপরাধ অনুসন্ধান পত্রিকার ভালুকা উপজেলা প্রতিনিধি মোঃ বাহার মিয়ার সভাপতিত্বে ও ভালুকা মডেল প্রেসক্লাবের সভাপতি সোহাগ রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভালুকা পৌর বিএনপির আহবায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব হাতেম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভালুকা ট্রাফিক জোনের টি আই পলাশ সাহা, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জহির রায়হান, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক নাজমুল আলম বাদল, উপজেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মোঃ সবুজ গাজী। এসময় আরও উপস্থিত ছিলেন নিউজ টোয়েন্টি ওয়ান টেলিভিশনের ভালুকা উপজেলা প্রতিনিধি খালেকুজ্জামান জিএম, চ্যানেল এস এর ভালুকা উপজেলা প্রতিনিধি মোজাম্মেল প্রমুখ। এসময় বক্তারা বলেন, সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকা ইতোমধ্যে পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। ভালুকার উন্নয়ন, অগ্রগতি, সম্ভাবনার ক্ষেত্রে অপরাধ অনুসন্ধান পত্রিকার ভূয়সী প্রশংসা ও পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102