March 27, 2026, 5:04 am
Title :
ঢাকা থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ, অফিসিয়াল কাজ, ট্যুর বা পারিবারিক প্রয়োজনে গাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন। মোঃ রুবেল এর নেতৃত্বে চাঁদগ্রাম ইউনিয়নে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি রমজানের ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী হিসেবে এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা নিয়োগপ্রাপ্ত ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন “”আবিদ হাসান সজীব”” জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভেড়ামারায় র‍্যালি, মহড়া ও আলোচনা সভা গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত

যশোরে নির্মাণাধীন ভবনের ব্যালকনি ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জন নিহত

Coder Boss
  • Update Time : Tuesday, July 1, 2025
  • 110 Time View

 

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
যশোরে নির্মাণাধীন ভবনের ব্যালকনি ভেঙে তিনজনের মর্মান্তিক মৃত্যু

প্রাণ হারিয়েছেন দুই প্রকৌশলী ও এক শ্রমিক; ‘বিল্ডিং ফর ফিউচার’ নামের প্রতিষ্ঠানের নির্মাণকাজে এই দুর্ঘটনা ঘটে

যশোর শহরের খড়কি সার্কিট হাউজপাড়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ব্যালকনি ভেঙে পড়ে দুই প্রকৌশলী ও এক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টার কিছুক্ষণ আগে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ভবনটি নির্মাণ করছিল ‘বিল্ডিং ফর ফিউচার’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এটি যশোরের সাবেক সরকারি কৌঁসুলি বাহাউদ্দিন ইকবালের মালিকানাধীন জমিতে তৈরি করা হচ্ছিল। ভবনটির সাত তলা পর্যন্ত কাজ শেষ হলেও আট তলার নির্মাণ চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই সেখানে বৈদ্যুতিক কাজ চলছিল। ওই ভবনে কর্মরত শ্রমিক মুজিবর বলেন, দুপুরের দিকে প্রজেক্ট ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, সাইট ইঞ্জিনিয়ার আজিজুর রহমান ও সাব-কনট্রাক্টর শ্রমিক নুরু ভবনের ওপরে ওঠেন। কিছুক্ষণ পর হঠাৎ বিকট শব্দ শুনে সবাই ছুটে আসেন। দেখা যায়, ব্যালকনি ধসে তিনজনই নিচে পড়ে গেছেন। তাৎক্ষণিকভাবে তাদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

নিহত প্রকৌশলী মিজানুরের বাড়ি কুষ্টিয়ায়, আজিজুরের বাড়ি দিনাজপুরে এবং শ্রমিক নুরুর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর গ্রামে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান।
এদিকে, পাশের ভবনের বাসিন্দা জহুরুল হক শিমুল জানান, সম্প্রতি ছয় তলায় একটি বর্ধিত ব্যালকনি নির্মাণ করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই ব্যালকনি পরিদর্শন করতে গিয়েই তারা এই দুঘর্টনার শিকার হন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনজনের মরদেহ বর্তমানে মর্গে রাখা রয়েছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102