March 27, 2026, 6:37 am
Title :
ঢাকা থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ, অফিসিয়াল কাজ, ট্যুর বা পারিবারিক প্রয়োজনে গাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন। মোঃ রুবেল এর নেতৃত্বে চাঁদগ্রাম ইউনিয়নে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি রমজানের ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী হিসেবে এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা নিয়োগপ্রাপ্ত ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন “”আবিদ হাসান সজীব”” জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভেড়ামারায় র‍্যালি, মহড়া ও আলোচনা সভা গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত

হিজলায় দেশীয় প্রজাতির মাছ অবমুক্তকরণ 

Coder Boss
  • Update Time : Tuesday, July 1, 2025
  • 270 Time View

হিজলা প্রতিনিধি:
বরিশালের হিজলা উপজেলায় (২০২৪-২৫) অর্থবছরের শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দেশীয় প্রজাতির মাছ উপজেলা পরিষদের পুকুর, উপজেলা ভূমি অফিসের পুকুরসহ মোট ৬ টি প্রতিষ্ঠানের পুকুর ও নদীতে ৩০৫ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার,(৩০ জুন) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম,সহ বিভিন্ন দপ্তরের কর্মচারী ও পেশাজীবী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাছের পোনা অবমুক্ত শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার  বলেন, দেশীয় মাছ রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে মৎস্যজীবীদেরকে চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরা বন্ধ করাসহ সরকারি খাল ও জলাশয় দখলমুক্ত এবং পরিকল্পিত মাছের ঘের কাটার মাধ্যমে আমরা দেশীয় মাছ রক্ষা করতে পারি।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, মৎস্য সম্পদ আমাদের দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অভয়াশ্রমগুলো থেকে মাছ ধরা বন্ধ করে তদারকি বাড়াতে হবে। সকল বিষয় যদি আমরা মেনে চলি তাহলে আমাদের পক্ষে দেশীয় মাছ রক্ষা করা সম্ভব। মাছের যে পোনাগুলো আমরা বিভিন্ন পুকুর ও নদীতে অবমুক্ত করছি সেগুলোও বড় না হওয়া পর্যন্ত সকলকে না ধরার জন্য অনুরোধ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102