February 8, 2026, 1:56 pm
Title :
ভেড়ামারা নওদাপাড়ায় বিএনপির ধানের শীষ প্রতীকের গণসংযোগ তীব্র শীতে শিশুদের শীতবস্ত্র বিতরণ করলেন জাগ্রত পথ শিশুর নুসরাত জাহান কথা ও মোহাম্মদ মিঠু ভেড়ামারা প্ল্যাটফর্মে অসহায় ও মেহনতি মানুষের মাঝে খাবার বিতরণ ভেড়ামারায় গোলাপনগর বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে ৫ম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে দারিদ্র্য সেবা সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কুচিয়ামোড়া মডেল হাইস্কুলের শুভ উদ্বোধন ভেড়ামারা উপজেলা শাখার জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর আলোচনা সভা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভেড়ামারায় মতবিনিময় সভা ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের সরদাড় পাড়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো ভেড়ামারার শিশু তাহমিদ ফাউন্ডেশন

কুষ্টিয়া জেলায় পৃথক অভিযানে ৯ লক্ষ টাকার মাদক ও নকল বিড়ি উদ্ধার

মোঃ লিটন উজ্জামান
  • Update Time : Monday, August 11, 2025
  • 69 Time View

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদকবিরোধী পৃথক অভিযানে প্রায় ৯ লাখ ৫৪ হাজার ৮০০ টাকা মূল্যের হেরোইন, ফেনসিডিল, সিলডেনাফিল ট্যাবলেট ও নকল বিড়ি জব্দ করেছে।

রবিবার (১০ আগস্ট) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মনি পার্কের প্রধান সড়কে অভিযান চালায় বিজিবি।

এসময় নায়েব সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহল দলটি ৭ হাজার ৯২০ প্যাকেট নকল বিড়ি জব্দ করে। এসব বিড়ির আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা।

এর আগে শুক্রবার রাতে সুবেদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে কাথুলী মাঠ এলাকা থেকে ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইন ও ১০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করা হয়।

একই রাতে হাবিলদার মো. আজগর আলীর নেতৃত্বে টহলরত অবস্থায় তালতলা এলাকা থেকে ১ লাখ ৫৯ হাজার ২০০ টাকা মূল্যের ২০ বোতল ফেনসিডিল এবং ৫০৪ পিস সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করে। এছাড়াও রোববার ভোরে শুভরাজপুর মাঠ এলাকা থেকে হাবিলদার মো. শুফিউল ইসলামের নেতৃত্বে ৫০গ্রাম হেরোইন ও ১০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা।

জব্দকৃত মাদক ও চোরাচালানি পণ্য মালিকবিহীন হওয়ায় তা বিধি মোতাবেক ধ্বংসের জন্য ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102