March 27, 2026, 9:21 am
Title :
ঢাকা থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ, অফিসিয়াল কাজ, ট্যুর বা পারিবারিক প্রয়োজনে গাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন। মোঃ রুবেল এর নেতৃত্বে চাঁদগ্রাম ইউনিয়নে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি রমজানের ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী হিসেবে এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা নিয়োগপ্রাপ্ত ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন “”আবিদ হাসান সজীব”” জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভেড়ামারায় র‍্যালি, মহড়া ও আলোচনা সভা গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত

দি ল্যাব স্কয়ার মেডিকেল সার্ভিসেস এন্ড প্রাইভেট হাসপাতালের শুভ উদ্বোধন

Coder Boss
  • Update Time : Friday, August 15, 2025
  • 101 Time View

চাঁদ আলী কুষ্টিয়া প্রতিনিধি :-

কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া বাজারে এক নতুন দিগন্তের সূচনা হলো। স্বাস্থ্যসেবার নতুন এই যাত্রা শুরু হলো “দি ল্যাব স্কয়ার মেডিকেল সার্ভিসেস এন্ড প্রাইভেট হাসপাতাল”-এর শুভ উদ্বোধনের মাধ্যমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন ডা. সাবরিনা নূর একা। এ সময় তিনি বলেন, “কুষ্টিয়ার এই গুরুত্বপূর্ণ এলাকায় একটি আধুনিক বেসরকারি হাসপাতালের যাত্রা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। দৌলতপুর, ভেড়ামারা, মিরপুর ও খলিসাকুন্ডি এলাকার সাধারণ মানুষ এখন স্থানীয়ভাবেই মানসম্পন্ন চিকিৎসা সেবা পাবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব তৌকির আহমেদ ডা. আবু সাঈদ জামিল

প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনিরুল ইসলাম সজীব পরিচালক মুরসালিন আলম রাফিদ বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা আহ্বায়ক জিলহজ খান

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ম্যানেজিং ডিরেক্টর হাফিজুর রহমান। তিনি বলেন, “এই অঞ্চলের সাধারণ মানুষ যেন দ্রুত, সাশ্রয়ী ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পেতে পারেন, সে লক্ষ্যে আমাদের যাত্রা শুরু। দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। ভবিষ্যতে ডায়ালাইসিস, শিশু বিশেষজ্ঞ ও হৃদরোগ বিভাগ চালুর পরিকল্পনাও রয়েছে।”

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102