February 9, 2026, 2:15 am
Title :
ভেড়ামারা নওদাপাড়ায় বিএনপির ধানের শীষ প্রতীকের গণসংযোগ তীব্র শীতে শিশুদের শীতবস্ত্র বিতরণ করলেন জাগ্রত পথ শিশুর নুসরাত জাহান কথা ও মোহাম্মদ মিঠু ভেড়ামারা প্ল্যাটফর্মে অসহায় ও মেহনতি মানুষের মাঝে খাবার বিতরণ ভেড়ামারায় গোলাপনগর বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে ৫ম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে দারিদ্র্য সেবা সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কুচিয়ামোড়া মডেল হাইস্কুলের শুভ উদ্বোধন ভেড়ামারা উপজেলা শাখার জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর আলোচনা সভা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভেড়ামারায় মতবিনিময় সভা ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের সরদাড় পাড়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো ভেড়ামারার শিশু তাহমিদ ফাউন্ডেশন

ভেড়ামারা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হরিণ মার্কা পদপ্রার্থী মোঃ মোখলেসুর রহমান সবুজ।

Coder Boss
  • Update Time : Sunday, September 7, 2025
  • 152 Time View

 

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-

ভেড়ামারা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হরিণ মার্কা পদপ্রার্থী মোঃ মোখলেসুর রহমান সবুজ যুগ্ন আহবায়ক ভেড়ামারা উপজেলা যুবদল। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক ভেড়ামারা উপজেলা শাখা।সার্চ কমিটির সদস্য বাহিরচর ইউনিয়ন পরিষদ।
তিনি ভেড়ামারা উপজেলাকে উন্নয়ন এবং স্বচ্ছ রাখতে জনসাধারণের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। তিনি সকলের উদ্দেশ্য করে বলেন,
বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় ভেড়ামারাবাসী, আসসালামু আলাইকুম ।আমি মোঃ মোখলেসুর রহমান সবুজ একজন বিএনপি’র দুঃসময়ের নগণ্য কর্মী। যারা আমাকে চেনেন তারা জানেন আমি কতটুকু সৎ এবং নিষ্ঠাবান ।আমি আপনাদের দোয়া ও ভালোবাসা চাই এবং ভেড়ামারা উপজেলা বিএনপির সাংগঠনিক পদপ্রার্থী হিসেবে আমার মার্কা হরিণ। আগামী দিনে ভেড়ামারা বিএনপির একটি ভালো কমিটি আমরা আশা করছি। আমার নির্বাচনী ইশতেহার আমি । আমি কখনোই কোন অন্যায় এবং দুর্নীতির সঙ্গে আপোষ করিনি।যদি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই, তাহলে আপনাদের সবার মাঝে ভেড়ামারা বিএনপি রাজনীতি কে বাংলাদেশের মডেল হিসেবে পরিচিত করব ইনশাআল্লাহ ।আমাদের ইউনিয়নের যে ওয়ার্ড কমিটিগুলা হয়েছে সমস্ত কমিটির নেতাকর্মীদের সঙ্গে একত্রিত করে ভেড়ামারাকে একটা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসব এবং প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি তার নিজ নিজ এলাকায় যদি কোন অন্যায়, অনিয়ম ,বাল্যবিবাহ, চুরি -ডাকাতি, ছিনতাই এগুলো সংঘটিত হয়, তবে ওয়ার্ড সভাপতি এবং সেক্রেটারিকে কঠোর জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। আমি মনে করি কোন এলাকার প্রতিটা অন্যায় অবিচারের পিছনে ওই এলাকার কেউ না কেউ জড়িত থাকে। বহিরাগতরা কখনোই অন্য এলাকায় গিয়ে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটাতে সক্ষম হয় না। ভেড়ামারা কে মাদক মুক্ত করবো , ভেড়ামারা যুবসমাজকে খেলাধুলায় মনোযোগী করব ও ভেড়ামারা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতি মুক্ত করবো ইনশাআল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমি জয়ী হয়ে আপনাদের মাঝে সেবা করার সুযোগ পাবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102