February 9, 2026, 2:15 am
Title :
ভেড়ামারা নওদাপাড়ায় বিএনপির ধানের শীষ প্রতীকের গণসংযোগ তীব্র শীতে শিশুদের শীতবস্ত্র বিতরণ করলেন জাগ্রত পথ শিশুর নুসরাত জাহান কথা ও মোহাম্মদ মিঠু ভেড়ামারা প্ল্যাটফর্মে অসহায় ও মেহনতি মানুষের মাঝে খাবার বিতরণ ভেড়ামারায় গোলাপনগর বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে ৫ম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে দারিদ্র্য সেবা সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কুচিয়ামোড়া মডেল হাইস্কুলের শুভ উদ্বোধন ভেড়ামারা উপজেলা শাখার জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর আলোচনা সভা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভেড়ামারায় মতবিনিময় সভা ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের সরদাড় পাড়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো ভেড়ামারার শিশু তাহমিদ ফাউন্ডেশন

ভেড়ামারার মূলধারার সাংবাদিকদের বাদ দিয়েই অনুষ্ঠিত হলো ডিসির সাথে মতবিনিময়  

Coder Boss
  • Update Time : Thursday, September 25, 2025
  • 59 Time View

মোঃ লিটন উজ্জামান  (ভেড়ামারা) প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারার মূলধারার সাংবাদিকদের বাদ দিয়েই নবাগত ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরিফীনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আমন্ত্রণ জানানো হয়নি ইত্তেফাক, কালবেলা, যুগান্তর, মানবজমিন, ইনকিলাব, সংগ্রাম, প্রতিদিনের সংবাদ,জনবাণী, সমকাল,আমার দেশ, দৈনিক বাংলা জাতীয় পত্রিকার প্রতিনিধিদের।

আজ ২৫শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিনি অডিটোরিয়ামে বেলা ১২ টায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলা প্রশাসন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরিফিনের সাথে ভেড়ামারা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, শিক্ষকবৃন্দ,সুশীল সমাজ ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক মত বিনিময় সভা আয়োজন করে। উক্ত মতবিনিময় সভায় বরাবরের মতো মূল ধরার সংবাদপত্র ইত্তেফাক,কালবেলা, যুগান্তর, মানবজমিন, ইনকিলাব, সংগ্রাম, প্রতিদিনের সংবাদ,প্রতিদিনের বাংলাদেশ, সমকাল,জনবাণী, আমার দেশ,যায়যায়দিন, দৈনিক বাংলার স্থানীয় প্রতিনিধিদের বাদ রাখে। যা স্থানীয় সংবাদ কর্মীদের মধ্যে হতাশা আর ক্ষোভের সৃষ্টি করে।

ভেড়ামারায় যুগান্তরের সিনিয়র সাংবাদিক রেজাউল করিম বলেন, ৫০ বছর ধরে সাংবাদিকতা করে আসছি। বিগত এক বছরে উপজেলা প্রশাসনের একটাও আমন্ত্রণ পায় নাই। ডিসির সাথে মতবিনিময় সভাতেও আমাদের ডাকা হয় নাই। এটা সাংবাদিক সমাজের লজ্জা।

ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমি সব সাংবাদিককে দাওয়াত দিতে বলেছি। বিষয়টি আমি দেখছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102