February 9, 2026, 2:08 am
Title :
ভেড়ামারা নওদাপাড়ায় বিএনপির ধানের শীষ প্রতীকের গণসংযোগ তীব্র শীতে শিশুদের শীতবস্ত্র বিতরণ করলেন জাগ্রত পথ শিশুর নুসরাত জাহান কথা ও মোহাম্মদ মিঠু ভেড়ামারা প্ল্যাটফর্মে অসহায় ও মেহনতি মানুষের মাঝে খাবার বিতরণ ভেড়ামারায় গোলাপনগর বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে ৫ম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে দারিদ্র্য সেবা সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কুচিয়ামোড়া মডেল হাইস্কুলের শুভ উদ্বোধন ভেড়ামারা উপজেলা শাখার জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর আলোচনা সভা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভেড়ামারায় মতবিনিময় সভা ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের সরদাড় পাড়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো ভেড়ামারার শিশু তাহমিদ ফাউন্ডেশন

৩১ দফা বাস্তবায়ন এবং ভেড়ামারা উপজেলার শ্রী শ্রী জগত জননী মাতৃমন্দির পরিদর্শন এবং সনাতন ধর্মের মানুষদের সাথে আলাপ আলোচনা করলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

Coder Boss
  • Update Time : Monday, September 29, 2025
  • 70 Time View

 

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেছেন, বিএনপি হচ্ছে জনমানুষের দল। এই দল জনমানুষের কল্যাণে কাজ করে।
তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, উন্নয়ন হয়েছে, উৎপাদন হয়েছে। ইতিমধ্যে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। মানুষের কল্যাণে সেই ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।
তিনি আরো বলেন শেখ হাসিনা ১৭ বছর আমাদের ভোটের অধিকার হরণ করেছিল। এখন সেই ভোটের অধিকার ফিরে পাওয়ার সময় এসেছে। এই দেশে অচিরেই একটি সুষ্ঠু নির্বাচন হবে। এবং সেই সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটের মধ্য দিয়েই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।
সোমবার ভেড়ামারা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত শ্রী শ্রী জগত জননী মাতৃমন্দির পরিদর্শন করেন এবং সনাতন ধর্মের মানুষদের সাথে আলাপ আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ শাহাজান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান জুয়েল, সদস্য সচিব এ এস এম আল হুসাইন সোহাগ সহ দলের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডাবলু আমন্ত্রণে রেলগেটে অবস্থিত তার নিজস্ব কার্যালয়ে আসে। সেখানে ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড : তৌহিদুল ইসলাম আলম সহ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102