March 27, 2026, 4:48 am
Title :
ঢাকা থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ, অফিসিয়াল কাজ, ট্যুর বা পারিবারিক প্রয়োজনে গাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন। মোঃ রুবেল এর নেতৃত্বে চাঁদগ্রাম ইউনিয়নে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি রমজানের ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী হিসেবে এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা নিয়োগপ্রাপ্ত ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন “”আবিদ হাসান সজীব”” জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভেড়ামারায় র‍্যালি, মহড়া ও আলোচনা সভা গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

Coder Boss
  • Update Time : Tuesday, September 30, 2025
  • 111 Time View

চাঁদ আলী কুষ্টিয়া প্রতিনিধি :-

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হলো “মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫” উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা।

সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

এই সভায় ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে আগামী অভিযানকে সফল করতে করণীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মৎস্য বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীগণ সভায় অংশগ্রহণ করেন।

সভায় জেলা প্রশাসক বলেন, “মা ইলিশ সংরক্ষণে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণকে সচেতন করতে হবে, যাতে প্রজননকালীন সময়ে ইলিশ ধরা, পরিবহন ও বাজারজাত বন্ধ থাকে। আইন অনুযায়ী কঠোর নজরদারি ও প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও ব্যবস্থা নেওয়া হবে।”

সভায় অংশগ্রহণকারীরা মা ইলিশ রক্ষায় সম্মিলিতভাবে সচেতনতা বৃদ্ধি, নদীতে টহল জোরদারকরণ, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নজরদারি বৃদ্ধির বিষয়ে মতামত দেন।

উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও ইলিশের প্রজনন মৌসুমে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। এ সময় মা ইলিশ রক্ষায় সরকারের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

সভা শেষে জেলা প্রশাসক অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102