February 9, 2026, 2:04 am
Title :
ভেড়ামারা নওদাপাড়ায় বিএনপির ধানের শীষ প্রতীকের গণসংযোগ তীব্র শীতে শিশুদের শীতবস্ত্র বিতরণ করলেন জাগ্রত পথ শিশুর নুসরাত জাহান কথা ও মোহাম্মদ মিঠু ভেড়ামারা প্ল্যাটফর্মে অসহায় ও মেহনতি মানুষের মাঝে খাবার বিতরণ ভেড়ামারায় গোলাপনগর বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে ৫ম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে দারিদ্র্য সেবা সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কুচিয়ামোড়া মডেল হাইস্কুলের শুভ উদ্বোধন ভেড়ামারা উপজেলা শাখার জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর আলোচনা সভা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভেড়ামারায় মতবিনিময় সভা ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের সরদাড় পাড়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো ভেড়ামারার শিশু তাহমিদ ফাউন্ডেশন

ড্যাবের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সহ সম্পাদক মনোনীত হয়েছেন ডা. জাহিদ হাসান

Coder Boss
  • Update Time : Thursday, October 30, 2025
  • 139 Time View

 

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ড্যাব এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সহ সম্পাদক মনোনীত হয়েছেন ডা. জাহিদ হাসান।

ডা. জাহিদ হাসান শহীদ জিয়াউর রহমান মেডিকেল থেকে এমবিবিএস পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হেলথ ইকোনমিক্সে মাস্টার্স এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমপিএইচ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট এ গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

ডা. জাহিদ হাসান ড্যাব এর কক্সবাজার শাখার সদস্য সচিব এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল এর সাবেক এজিএস। এছাড়া তিনি পাবলিক হেলথ এসোসিয়েশন অফ বাংলাদেশ (PHAB) এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সভাপতি ও মহাসচিব নির্বাচিত হওয়ার আড়াই মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ২৭৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনের পাশাপাশি সংগঠনের ৫৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৯ অগাস্ট ড্যাবের সম্মেলনে সরাসরি ভোটে ডা. হারুন আল রশীদ সভাপতি এবং ডা. জহিরুল ইসলাম শাকিল মহাসচিব নির্বাচিত হন।

পূর্ণাঙ্গ কমিটিতে একজন সিনিয়র সহ সভাপতি, ৪৫ জন সহ সভাপতি, একজন করে কোষাধ্যক্ষ ও সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ৩১ জন যুগ্ম মহাসচিব রয়েছে। এ ছাড়া সাংগঠনিক-সহসাংগঠনিক, সম্পাদকীয় বিভিন্ন পদসহ সদস্য পদ মিলে সর্বমোট ২৭৬ জন চিকিৎসক স্থান পেয়েছেন কমিটিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102