February 9, 2026, 2:06 am
Title :
ভেড়ামারা নওদাপাড়ায় বিএনপির ধানের শীষ প্রতীকের গণসংযোগ তীব্র শীতে শিশুদের শীতবস্ত্র বিতরণ করলেন জাগ্রত পথ শিশুর নুসরাত জাহান কথা ও মোহাম্মদ মিঠু ভেড়ামারা প্ল্যাটফর্মে অসহায় ও মেহনতি মানুষের মাঝে খাবার বিতরণ ভেড়ামারায় গোলাপনগর বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে ৫ম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে দারিদ্র্য সেবা সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কুচিয়ামোড়া মডেল হাইস্কুলের শুভ উদ্বোধন ভেড়ামারা উপজেলা শাখার জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর আলোচনা সভা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভেড়ামারায় মতবিনিময় সভা ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের সরদাড় পাড়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো ভেড়ামারার শিশু তাহমিদ ফাউন্ডেশন

৩১ দফা দাবিতে মিরপুরে শ্রমিকদলের গণসমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : Saturday, November 15, 2025
  • 99 Time View

 

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :

রাষ্ট্র কাঠামো সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে মিরপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুরের কৃতি সন্তান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মিরপুর–ভেড়ামারা আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন মোঃ শাহাজান আলী সদস্য সচিব ভেড়ামারা উপজেলা বিএনপি এবং ভেড়ামারা উপজেলার এবং মিরপুর উপজেলার নেতাকর্মী

উদ্বোধক ছিলেন জেলা শ্রমিকদলের সভাপতি খ.ম মোখলেচুর রহমান।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রঞ্জু।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুজাম মালিথা, সাধারণ সম্পাদক, মিরপুর উপজেলা শ্রমিকদল,রেজা আলম খান আলামিন, আহ্বায়ক, মিরপুর পৌর শ্রমিকদল,রবিউল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক, মিরপুর উপজেলা শ্রমিকদল,জামিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, মিরপুর উপজেলা শ্রমিকদল।

সমাবেশ পরিচালনা করেন মিরপুর পৌর শ্রমিকদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন দিনার।

ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন,“আমাদের যেসব নেতা প্রার্থী হয়েছেন, প্রত্যেকেই সম্মানিত ও যোগ্য। দলের সিদ্ধান্তেই একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, এখন আমাদের একটাই লক্ষ্য—ধানের শীষকে বিজয়ী করা।”

তিনি আরও বলেন,“জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব হলো ধানের শীষের দুর্গ আরও সুদৃঢ় করা। জনগণের সমস্যা ও দাবি-দাওয়া মোকাবিলায় শ্রমিকদলসহ আমরা সবসময় পাশে থাকবো।

মিরপুর ও ভেড়ামারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বৃহৎ মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসেন। খণ্ড খণ্ড মিছিল যোগ হতে হতে পুরো কলেজ মাঠ ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

সমাবেশের সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি মামুন আহমেদ।

এতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। তারা ৩১ দফা বাস্তবায়নের পাশাপাশি ধানের শীষের পক্ষে জোরালো স্লোগান দিতে থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102