March 27, 2026, 12:03 am
Title :
ঢাকা থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ, অফিসিয়াল কাজ, ট্যুর বা পারিবারিক প্রয়োজনে গাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন। মোঃ রুবেল এর নেতৃত্বে চাঁদগ্রাম ইউনিয়নে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি রমজানের ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী হিসেবে এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা নিয়োগপ্রাপ্ত ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন “”আবিদ হাসান সজীব”” জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভেড়ামারায় র‍্যালি, মহড়া ও আলোচনা সভা গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত

ভেড়ামারায় ধানের শীষের পক্ষে বাহিরচর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : Saturday, December 27, 2025
  • 125 Time View
  1. মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
    ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর পক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    আজ শনিবার (রাত) বাহিরচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির জিকে পাম্প হাউজ কলোনী সংলগ্ন দলীয় অফিসে এই আলোচনা সভা আয়োজন করা হয়।
    বাহিরচর ইউনিয়ন বিএনপির সদস্য মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন, ভেড়ামারা পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান জিন্নাহ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহারুল ইসলাম বকুল এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান।
    এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বাহিরচর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, যুবদলের সদস্য সচিব শরিয়ত উল্লাহ মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাহিরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকরাম হোসেন।
    আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ ও জনগণের কল্যাণে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। তারা আসন্ন নির্বাচনে জনগণের সমর্থনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102