February 9, 2026, 2:00 am
Title :
ভেড়ামারা নওদাপাড়ায় বিএনপির ধানের শীষ প্রতীকের গণসংযোগ তীব্র শীতে শিশুদের শীতবস্ত্র বিতরণ করলেন জাগ্রত পথ শিশুর নুসরাত জাহান কথা ও মোহাম্মদ মিঠু ভেড়ামারা প্ল্যাটফর্মে অসহায় ও মেহনতি মানুষের মাঝে খাবার বিতরণ ভেড়ামারায় গোলাপনগর বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে ৫ম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে দারিদ্র্য সেবা সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কুচিয়ামোড়া মডেল হাইস্কুলের শুভ উদ্বোধন ভেড়ামারা উপজেলা শাখার জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর আলোচনা সভা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভেড়ামারায় মতবিনিময় সভা ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের সরদাড় পাড়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো ভেড়ামারার শিশু তাহমিদ ফাউন্ডেশন

কুষ্টিয়া-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী আরিফুজ্জামান এর মনোনয়পত্র দাখিল

Coder Boss
  • Update Time : Monday, December 29, 2025
  • 65 Time View

মোঃ জামাল উদ্দিন কুষ্টিয়া প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দিয়েছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা আরিফুজ্জামান।

সোমবার (২৯ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম এর কাছ থেকে মনোনয়নপত্র দাখিল করেন মাওলানা আরিফুজ্জামান। এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাওলানা আরিফুজ্জামান বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবী সংগঠন খেদমতে খলক ও নৈতিক কুষ্টিয়ার ‘’-এর প্রতিষ্ঠাতা পরিচালক।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বাংলা‌দেশ খেলাফত মজ‌লি‌শের মাওলানা আরিফুজ্জামান ছাড়াও বিএন‌পি ম‌নোনীত ব‌্যা‌রিস্টার রাগীব রউফ চৌধুরী,জামায়া‌তে ইসলামীর আব্দুল গফুর, বাংলা‌দেশ ক‌মিউনিস্ট পা‌র্টির নুর উদ্দিন আহ‌মেদ, খেলাফত মজ‌লিশের আব্দুল হা‌মিদ, ইসলা‌মিক ফ্রন্ট বাংলা‌দে‌শের বাবুল আক্তার, ইসলামী আন্দোলন বাংলা‌দে‌শের মো: আলী, স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হক মনোনয়নপত্র দাখিল করেন।

এদিকে নিজের স্বপ্ন, পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরে সাংবাদিকদের “রিকশা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা আরিফুজ্জামান আরিফ বলেন—“এই এলাকার মানুষই আমার শক্তি। আমি রাজনীতি করি সেবা, দায়িত্ব ও আমানতদারিত্বের ভিত্তিতে। জনগণের অধিকার রক্ষা, এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি—এগুলোই আমার প্রধান অঙ্গীকার।”

ইসলামিক দলের যে জোট হচ্ছে সেই জোটে তাকে জোটের পক্ষ থেকে মনোনীত করা হবে বলে কেন্দ্র থেকে আশ্বাস দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন—“রিকশা মার্কা শুধু একটি প্রতীক নয়—এটি সৎ নেতৃত্ব, ন্যায়বিচার ও জনসেবার প্রতিশ্রুতি। আপনাদের ভালোবাসা, আস্থা ও দোয়া আমাকে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে। ইনশাআল্লাহ সুযোগ পেলে কুষ্টিয়া–২ আসনকে দুর্নীতিমুক্ত উন্নয়নের দৃষ্টান্তে পরিণত করব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102