March 9, 2026, 10:17 pm
Title :
গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ইফতার মাহফিলে আমির হামজা এমপি রমজান মানুষকে দায়িত্বশীল হতে শেখায় এবং অন্যের কষ্ট উপলব্ধি করার সুযোগ তৈরি করে কুষ্টিয়া গণহত্যা মামলার আসামি জামিন প্রাপ্তির পর হানিফ এবং আতার ডান হাত ওমর আবারো সক্রিয় ভেড়ামারায় গোলাপনগর আধ্যাত্মিক সাধক পুরুষ হযরত সোলাইমান শাহ্ চিশতী (র.) ভেড়ামারা নওদাপাড়ায় বিএনপির ধানের শীষ প্রতীকের গণসংযোগ তীব্র শীতে শিশুদের শীতবস্ত্র বিতরণ করলেন জাগ্রত পথ শিশুর নুসরাত জাহান কথা ও মোহাম্মদ মিঠু ভেড়ামারা প্ল্যাটফর্মে অসহায় ও মেহনতি মানুষের মাঝে খাবার বিতরণ

তীব্র শীতে শিশুদের শীতবস্ত্র বিতরণ করলেন জাগ্রত পথ শিশুর নুসরাত জাহান কথা ও মোহাম্মদ মিঠু

Coder Boss
  • Update Time : Wednesday, January 21, 2026
  • 98 Time View

জামাল উদ্দিন কুষ্টিয়া প্রতিনিধি :

কমলাপুরে পথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে জাগ্রত পথ শিশু সংগঠন।

মঙ্গলবার এ মানবিক কর্মসূচির মাধ্যমে শীতার্ত পথ শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

জাগ্রত পথ শিশু কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত প্রেসিডেন্ট নুসরাত জাহান কথা ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মিঠু শিশুদের মাঝে শীতের পোশাক বিতরণকালে বলেন, “শীতকালে প্রত্যেক শিশুর উষ্ণ থাকার অধিকার আছে। আমরা চাই, কেউ শীতের কষ্টে আক্রান্ত না হোক। প্রতিটি শিশু হাসিখুশি থাকুক, শিক্ষা ও আনন্দে ঘেরা জীবন কাটাক—এই আমাদের মূল উদ্দেশ্য। আমরা চেষ্টা করব এমন মানবিক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যেতে, যাতে পথ শিশুদের জন্য সমাজে সহানুভূতি ও যত্ন নিশ্চিত হয়।”

তারা আরও বলেন, সমাজের অবহেলিত পথ শিশুদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। শীত মৌসুমে এসব শিশুদের কষ্ট লাঘবে এমন উদ্যোগ অত্যন্ত জরুরি। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম, চেয়ারম্যান, জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ এবং মোঃ ফাহিম, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102