February 28, 2026, 10:49 pm
Title :
বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ইফতার মাহফিলে আমির হামজা এমপি রমজান মানুষকে দায়িত্বশীল হতে শেখায় এবং অন্যের কষ্ট উপলব্ধি করার সুযোগ তৈরি করে কুষ্টিয়া গণহত্যা মামলার আসামি জামিন প্রাপ্তির পর হানিফ এবং আতার ডান হাত ওমর আবারো সক্রিয় ভেড়ামারায় গোলাপনগর আধ্যাত্মিক সাধক পুরুষ হযরত সোলাইমান শাহ্ চিশতী (র.) ভেড়ামারা নওদাপাড়ায় বিএনপির ধানের শীষ প্রতীকের গণসংযোগ তীব্র শীতে শিশুদের শীতবস্ত্র বিতরণ করলেন জাগ্রত পথ শিশুর নুসরাত জাহান কথা ও মোহাম্মদ মিঠু ভেড়ামারা প্ল্যাটফর্মে অসহায় ও মেহনতি মানুষের মাঝে খাবার বিতরণ ভেড়ামারায় গোলাপনগর বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে ৫ম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে

জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত

Coder Boss
  • Update Time : Saturday, February 28, 2026
  • 5 Time View

 

এসএম জামাল, কুষ্টিয়া থেকে : জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এ অষ্টম শ্রেণিতে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৩৮ জন এবং সাধারণ গ্রেডে ৪১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। মোট ৭৯ জন শিক্ষার্থীর এ অর্জনে বিদ্যালয় পরিবারে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা বেগম জানান, জেলায় শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে এ সাফল্য তাদের ধারাবাহিক পরিশ্রম ও শিক্ষকদের নিবেদনের ফল। তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, মডেল টেস্ট, বিশেষ কোচিং এবং অভিভাবকদের সহযোগিতাই এমন ফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষার মান ও শৃঙ্খলার প্রশংসা করে বলেন, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, আগামী বছরগুলোতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীরা বৃহত্তর পরিসরে কৃতিত্বের স্বাক্ষর রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102