February 28, 2026, 10:48 pm
Title :
বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ইফতার মাহফিলে আমির হামজা এমপি রমজান মানুষকে দায়িত্বশীল হতে শেখায় এবং অন্যের কষ্ট উপলব্ধি করার সুযোগ তৈরি করে কুষ্টিয়া গণহত্যা মামলার আসামি জামিন প্রাপ্তির পর হানিফ এবং আতার ডান হাত ওমর আবারো সক্রিয় ভেড়ামারায় গোলাপনগর আধ্যাত্মিক সাধক পুরুষ হযরত সোলাইমান শাহ্ চিশতী (র.) ভেড়ামারা নওদাপাড়ায় বিএনপির ধানের শীষ প্রতীকের গণসংযোগ তীব্র শীতে শিশুদের শীতবস্ত্র বিতরণ করলেন জাগ্রত পথ শিশুর নুসরাত জাহান কথা ও মোহাম্মদ মিঠু ভেড়ামারা প্ল্যাটফর্মে অসহায় ও মেহনতি মানুষের মাঝে খাবার বিতরণ ভেড়ামারায় গোলাপনগর বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে ৫ম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে

বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা

Coder Boss
  • Update Time : Saturday, February 28, 2026
  • 4 Time View

এসএম জামাল কুষ্টিয়া প্রতিনিধি :-

ঢাকা: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ এবং সম্মিলিত উশু ও কুংফু পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ক্রীড়াবিদ, সংগঠক ও বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।

শনিবার রাজধানীর পুরান পল্টন জিএফসি রেস্টুরেন্টে আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল।

সভাপতিত্ব করেন বাংলাদেশ কুংফু এসোসিয়েশন-এর সভাপতি নুরুল্লাহ জন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ-এর সদস্য সচিব ও বাংলাদেশ উশু ফেডারেশন-এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশন-এর সাবেক সহ-সভাপতি জনাব ইকবাল হোসেন এবং বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব গোলাম সাব্বির মাসুম। এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সমন্বয়কারী জনাব সবুজ উদ্দিন ইকবাল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও অংশ নেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ-এর চেয়ারম্যান জনাব সাব্বির আহমেদ রনি, বাংলাদেশ ডাক বিভাগ-এর ক্রীড়া কমিটির সাধারণ সম্পাদক আমজাদ আলী খান এবং ওয়ান্ডার্স ক্লাবের সহ-সভাপতি মাহাতাব উদ্দিন।

সংগঠনের আইনি ও সালিশি বিষয়ক সেলের চেয়ারম্যান এবং আন্তর্জাতিক মানবাধিকার ও আইনি সহায়ক সংস্থার মহাসচিব মইনুর রশিদ চৌধুরীও উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ উশু ফেডারেশন-এর সাবেক কর্মকর্তাবৃন্দ, আন্তর্জাতিক প্রশিক্ষক আনোয়ারুল রাসেল, সাউথ এশিয়ান উশু বিচারক আব্দুল জব্বার ও আনোয়ার হোসেন মৃধা, ওস্তাদ শাকিল বাবুলসহ উশু–কুংফু অঙ্গনের অনেক প্রশিক্ষক ও সংগঠক।

কুংফু এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি সিরাজুল হক, সহ-সভাপতি আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক রবিউল আউয়াল স্বপন, নাসির উদ্দিন, আবুল কাশেম, কাজি ফিরোজ, কুংফু প্রশিক্ষক সামসুল হক বাবু, নুরুজ্জামান ও আবু তাহের তারাও অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, দেশের মার্শাল আর্ট অঙ্গনে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও মার্শাল আর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তারা উল্লেখ করেন।

পরে দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102