March 10, 2026, 11:58 am
Title :
ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন “”আবিদ হাসান সজীব”” জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভেড়ামারায় র‍্যালি, মহড়া ও আলোচনা সভা গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ইফতার মাহফিলে আমির হামজা এমপি রমজান মানুষকে দায়িত্বশীল হতে শেখায় এবং অন্যের কষ্ট উপলব্ধি করার সুযোগ তৈরি করে কুষ্টিয়া গণহত্যা মামলার আসামি জামিন প্রাপ্তির পর হানিফ এবং আতার ডান হাত ওমর আবারো সক্রিয় ভেড়ামারায় গোলাপনগর আধ্যাত্মিক সাধক পুরুষ হযরত সোলাইমান শাহ্ চিশতী (র.) ভেড়ামারা নওদাপাড়ায় বিএনপির ধানের শীষ প্রতীকের গণসংযোগ

ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন “”আবিদ হাসান সজীব””

Coder Boss
  • Update Time : Tuesday, March 10, 2026
  • 2 Time View

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
আসন্ন ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান সজীব উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, ভেড়ামারা উপজেলার সার্বিক উন্নয়ন, তরুণ সমাজের অগ্রগতি এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ।
আবিদ হাসান সজীব জানান, ভেড়ামারাকে একটি উন্নত, নিরাপদ ও সম্ভাবনাময় উপজেলায় রূপান্তর করতে তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। নির্বাচিত হলে তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, “আমি ভেড়ামারা উপজেলার সর্বস্তরের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে এগিয়ে যেতে চাই। জনগণের আস্থা ও সহযোগিতা পেলে আমি একজন সেবক হিসেবে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করব, ইনশাআল্লাহ।”
এ সময় তিনি ভেড়ামারা উপজেলার সচেতন ভোটারদের কাছে আন্তরিকভাবে দোয়া ও সমর্থন কামনা করেন এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102