মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, এমপি খুলনা বিভাগের সকল জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের সর্বস্তরের জনগণকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।
বুধবার (১১ মার্চ ২০২৬) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। এই মাসে ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনার মাধ্যমে মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভের চেষ্টা করেন। রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, পবিত্র রমজানের বরকত ও শিক্ষা সবার জীবনে কল্যাণ বয়ে আনুক এবং ঈদুল ফিতরের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক—এই কামনা করেন।
এ সময় তিনি খুলনা বিভাগের সকল শ্রেণি-পেশার মানুষের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন এবং পবিত্র রমজানের ফজিলত অর্জনের জন্য সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান।
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, বার্তা সম্পাদক মোঃ মামুন হোসেন ৯৯৯,,বাংলাদেশ - ঢাকা,, কুষ্টিয়া জেলার
কুষ্টিয়া সদর যোগাযোগ :- ০১৩০৫২৯১৯১৪ Gmail:- anusondhandaily@gmail.com
Design and Develop By Coder Boss