মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া জেলার প্রতিনিধি :-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড অফিস) প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এ্যাডভোকেট সাজ্জাদ হোসেন সেনা। সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেন।
প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা মহান আল্লাহ তায়ালার প্রতি গভীর শুকরিয়া জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি তাঁর পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা বিভিন্ন সময়ে তাকে সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়েছেন।
তিনি বলেন, অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল মানুষের জন্য সরকার প্রদত্ত আইনগত সহায়তা কার্যক্রম বাস্তবায়নে তিনি নিষ্ঠা, সততা ও পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনি সহায়তা প্রার্থীদের পাশে দাঁড়াতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এ্যাড. সাজ্জাদ হোসেন সেনার এই অর্জনে তার সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, বার্তা সম্পাদক মোঃ মামুন হোসেন ৯৯৯,,বাংলাদেশ - ঢাকা,, কুষ্টিয়া জেলার
কুষ্টিয়া সদর যোগাযোগ :- ০১৩০৫২৯১৯১৪ Gmail:- anusondhandaily@gmail.com
Design and Develop By Coder Boss