March 27, 2026, 12:04 am
Title :
ঢাকা থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ, অফিসিয়াল কাজ, ট্যুর বা পারিবারিক প্রয়োজনে গাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন। মোঃ রুবেল এর নেতৃত্বে চাঁদগ্রাম ইউনিয়নে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি রমজানের ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী হিসেবে এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা নিয়োগপ্রাপ্ত ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন “”আবিদ হাসান সজীব”” জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভেড়ামারায় র‍্যালি, মহড়া ও আলোচনা সভা গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত

জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ৩০০ ফিটে ভেড়ামারা-মিরপুর আসনের বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি

Coder Boss
  • Update Time : Thursday, December 25, 2025
  • 123 Time View

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি ;
দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশের মাটিতে পা রাখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ঢাকার ৩০০ ফিট এলাকায় উপস্থিত হয়েছেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা মিরপুর থেকে আগত বিএনপির নেতাকর্মীরা।
এ সময় কুষ্টিয়া জেলার ভেড়ামারা–মিরপুর আসনের ধানের শীষের কান্ডারী, বিশিষ্ট আইনজীবী এবং কুষ্টিয়া-২ আসনের বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীসহ ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান আলী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা জানান, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তারেক রহমানের ভূমিকা দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পর তাঁর স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
শুভেচ্ছা জানাতে আগত নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দেশ গণতন্ত্র, ভোটাধিকার ও সুশাসনের পথে আরও এগিয়ে যাবে—এটাই তাদের প্রত্যাশা।
এই উপলক্ষে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে স্লোগান ও শুভেচ্ছা বার্তার মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102