March 27, 2026, 12:06 am
Title :
ঢাকা থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ, অফিসিয়াল কাজ, ট্যুর বা পারিবারিক প্রয়োজনে গাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন। মোঃ রুবেল এর নেতৃত্বে চাঁদগ্রাম ইউনিয়নে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি রমজানের ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী হিসেবে এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা নিয়োগপ্রাপ্ত ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন “”আবিদ হাসান সজীব”” জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভেড়ামারায় র‍্যালি, মহড়া ও আলোচনা সভা গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত

কুষ্টিয়া–২ আসনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

Coder Boss
  • Update Time : Friday, December 26, 2025
  • 122 Time View

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-

কুষ্টিয়া–২ (ভেড়ামারা–মিরপুর) আসনের জনসাধারণের সার্বিক কল্যাণ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক জনাব তারেক রহমানের ঘোষিত রাজনৈতিক দর্শন ও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী এবং কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত।
নেতৃবৃন্দ বলেন, ভেড়ামারা ও মিরপুর এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার ও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে ধানের শীষের বিকল্প নেই। দেশনায়ক তারেক রহমান যে রাষ্ট্র সংস্কার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরেছেন, তা বাস্তবায়নে সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই একটি মানবিক, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়া সম্ভব। এজন্য তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত বলেন, দলের ভেতরে ঐক্য ও শৃঙ্খলাই সফলতার মূল চাবিকাঠি। সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ ও সংগঠিতভাবে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102