March 27, 2026, 12:19 am
Title :
ঢাকা থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ, অফিসিয়াল কাজ, ট্যুর বা পারিবারিক প্রয়োজনে গাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন। মোঃ রুবেল এর নেতৃত্বে চাঁদগ্রাম ইউনিয়নে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি রমজানের ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী হিসেবে এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা নিয়োগপ্রাপ্ত ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন “”আবিদ হাসান সজীব”” জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভেড়ামারায় র‍্যালি, মহড়া ও আলোচনা সভা গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত

কুষ্টিয়া–২ (ভেড়ামারা–মিরপুর) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা

Coder Boss
  • Update Time : Sunday, January 4, 2026
  • 157 Time View

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
কুষ্টিয়া–২ (ভেড়ামারা–মিরপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক আশাবাদ ও উৎসাহ দেখা দিয়েছে।
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে ভেড়ামারা ও মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন। তারা মনে করছেন, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর নেতৃত্বে কুষ্টিয়া–২ আসনে বিএনপি একটি শক্ত অবস্থান গড়ে তুলতে পারবে।
ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হোসাইন সোহাগ বলেন,
“ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী একজন যোগ্য, শিক্ষিত ও জনবান্ধব নেতা। তাঁর মনোনয়ন বৈধ ঘোষণায় আমরা অত্যন্ত আনন্দিত। এই আসনে বিএনপির বিজয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।”
তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করবেন এবং জনগণের অধিকার পুনরুদ্ধারে ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর পক্ষে গণসংযোগ জোরদার করা হবে।
এদিকে মনোনয়ন বৈধ ঘোষণার পর সাধারণ ভোটারদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। অনেকেই আশা করছেন, আসন্ন নির্বাচনে কুষ্টিয়া–২ আসনে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102