March 29, 2026, 8:42 am
Title :
ঢাকা থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ, অফিসিয়াল কাজ, ট্যুর বা পারিবারিক প্রয়োজনে গাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন। মোঃ রুবেল এর নেতৃত্বে চাঁদগ্রাম ইউনিয়নে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি রমজানের ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী হিসেবে এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা নিয়োগপ্রাপ্ত ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন “”আবিদ হাসান সজীব”” জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভেড়ামারায় র‍্যালি, মহড়া ও আলোচনা সভা গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত

ভেড়ামারায় গোলাপনগর বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে ৫ম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে

Coder Boss
  • Update Time : Friday, January 16, 2026
  • 190 Time View

 

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গোলাপনগর (বাঙ্গালপাড়া) বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আগামী ১৭ জানুয়ারি ২০২৬ ইং (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল।
মাহফিলটি গোলাপনগর (বাঙ্গালপাড়া) বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ প্রাঙ্গণে, গোলাপনগর, ভেড়ামারা, কুষ্টিয়া এলাকায় আয়োজন করা হয়েছে। বাদ আছর থেকে মাহফিল শুরু হবে।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ যুবাইর (ঢাকা)। বিশেষ আলোচনায় অংশ নেবেন হাফেজ মোঃ আব্দুল খালেক, প্রতিষ্ঠাতা ও পরিচালক, স্বীনি খিদমাহ সদকায়ে জারিয়া নূরানী মরুবখানা, চর গোলাপনগর। এছাড়াও মাহফিলে স্থানীয় উলামায়ে কেরামগণ ওয়াজ ও নসিহত পেশ করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোঃ তোফাজ্জেল ব্যাপারী। আর ওয়াজ ও দোয়ার মাহফিল পরিচালনা করবেন হাফেজ মোঃ রাকিবুল ইসলাম, পেশ ইমাম ও খতিব, অত্র জামে মসজিদ।
মসজিদ কমিটি ও আয়োজকরা মাহফিলের মাধ্যমে দ্বীনি শিক্ষা ও আমলের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেছেন। এ মহতী ও বরকতময় মাহফিলে সর্বস্তরের মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102