
মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ ২০২৬) বিকেলে চাঁদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন, মোঃ শাহাজান আলী সদস্য সচিব ভেড়ামারা উপজেলা বিএনপি সাবেক ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত, এসএস আল হোসাইন সোহাগ সদস্য সচিব ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দল,মোঃ গোলাম কিবরিয়া চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি প্রমুখ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশ, জাতি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন মো. রুবেল আহম্মেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক, চাঁদগ্রাম ইউনিয়ন যুবদল এবং সদস্য, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপি সার্চ কমিটি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশ ও গণতন্ত্রের জন্য অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তার আত্মার শান্তি কামনায় সবাই দোয়া করেন এবং রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে দোয়া ও ইফতার মাহফিলটি সম্পন্ন হয়।