March 27, 2026, 1:51 am
Title :
ঢাকা থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ, অফিসিয়াল কাজ, ট্যুর বা পারিবারিক প্রয়োজনে গাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন। মোঃ রুবেল এর নেতৃত্বে চাঁদগ্রাম ইউনিয়নে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি রমজানের ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী হিসেবে এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা নিয়োগপ্রাপ্ত ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন “”আবিদ হাসান সজীব”” জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভেড়ামারায় র‍্যালি, মহড়া ও আলোচনা সভা গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত

ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : Thursday, June 26, 2025
  • 110 Time View

 

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সকল দপ্তরের কার্যধারার অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি জানতে বৃহস্পতিবার (২৬ জুন) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রতিনিধি জানান, ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের রাস্তার কাজ দ্রুত শেষ সমাপ্ত করণের লক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী, সওজ এবং ঠিকাদারী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জানান, বাৎসরিক রক্ষণাবেক্ষণ কার্যক্রমের আওতায় গ্রামীণ রাস্তা মেরামত কাজ বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীগণ রক্ষণাবেক্ষণের কাজ যথাযথভাবে মনিটরিং করছেন।

গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধি জানান, দ্রুততম সময়ে ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তর স্থাপন প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি জানান, তেলের চাহিদা পূরণে সূর্যমুখী তেল উৎপাদনের জন্য উদ্বুদ্ধকরণের মাধ্যমে সূর্যমুখী চাষাবাদ সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করা হচ্ছে।

এ ছাড়াও ময়মনসিংহ বিভাগে “তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প ” এর মধ্যে ২০টি সরিষা তেল নিষ্কাশন যন্ত্র কৃষক গ্রুপের মাঝে বিতরণ করা হয়েছে। সূর্যমুখী তেল নিষ্কাশন যন্ত্র আমদানির ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সভায় সভাপতি সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিজ নিজ কার্য সম্পাদনে নির্দেশনা দেন এবং সুন্দর সমন্বয়ের মাধ্যমে ময়মনসিংহ নগরীকে একটা নাগরিক বান্ধব নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জিয়া আহমেদ সুমনের সঞ্চালনায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভাগের অন্তর্গত চার জেলার জেলা প্রশাসক, বিভাগীয় অন্যান্য সকল সরকারি দপ্তরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102