March 26, 2026, 8:09 pm
Title :
ঢাকা থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ, অফিসিয়াল কাজ, ট্যুর বা পারিবারিক প্রয়োজনে গাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন। মোঃ রুবেল এর নেতৃত্বে চাঁদগ্রাম ইউনিয়নে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি রমজানের ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী হিসেবে এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা নিয়োগপ্রাপ্ত ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন “”আবিদ হাসান সজীব”” জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভেড়ামারায় র‍্যালি, মহড়া ও আলোচনা সভা গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত

কালিয়াকৈরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠ

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি ঃ
  • Update Time : Monday, June 23, 2025
  • 505 Time View

 

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্যদের নবায়ন ফরম বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ জুন) বিকেলে কালিয়াকৈর মডেল মসজিদের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় সম্প্রতি উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট অসন্তোষ ও বিভ্রান্তি নিরসনে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আলোচনা করেন এবং সবার মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য সমাধানের আশ্বাস দেন।

বক্তব্য রাখেন:
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন,
“বিএনপি একটি গণতান্ত্রিক দল। এখানে নেতাকর্মীদের মতামতের মূল্য রয়েছে। আমরা সকলের মতামত ও পরামর্শ নিয়ে একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী কমিটি গঠন করব।”

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খান বলেন,
“সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। আগামী আন্দোলনে এই সদস্যরাই হবে দলের মূল চালিকাশক্তি।”

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান বলেন,
“কালিয়াকৈরের নেতাকর্মীরা সব সময় দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন। আমরা তাদের সম্মান করি এবং সঠিক নেতৃত্ব গঠনে আপনাদের মতামত গুরুত্বসহকারে নিচ্ছি।”

কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন বলেন,
“দলীয় ঐক্য আজ সময়ের দাবি। বিভাজন নয়, ঐক্যের মাধ্যমে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন:

উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আখতার উজ জামান

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, মোঃ হযরত আলী মিলন

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, অ্যাডভোকেট কামরুল ইসলাম

পৌর বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক রাইজউদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুউদ্দিন আহমেদ সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের সাধারণ জনগণের উপস্থিতিতে কর্মসূচিটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, এই সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে বিএনপি তৃণমূলে আরও সুসংগঠিত হবে এবং আগামী আন্দোলনে জনগণের শক্তি হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102