March 27, 2026, 6:37 am
Title :
ঢাকা থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ, অফিসিয়াল কাজ, ট্যুর বা পারিবারিক প্রয়োজনে গাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন। মোঃ রুবেল এর নেতৃত্বে চাঁদগ্রাম ইউনিয়নে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি রমজানের ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী হিসেবে এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা নিয়োগপ্রাপ্ত ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন “”আবিদ হাসান সজীব”” জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভেড়ামারায় র‍্যালি, মহড়া ও আলোচনা সভা গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত

সাপ নিয়ে খেলার খেসারত, প্রাণ হারাল মাহাফুজ

Coder Boss
  • Update Time : Wednesday, July 2, 2025
  • 262 Time View

 

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান

ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী গ্রামের এক কিশোর সাপের কামড়ে মৃত্যুবরণ করেছে। সাপ ধরে খেলার সময় ছোবলে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কিশোরের নাম মাহাফুজুর রহমান (১৬)। সে বিষয়খালী কেশবপুর গ্রামের মৃত মতিয়ার রহমান মতির একমাত্র সন্তান।

স্বজনদের বরাতে জানা গেছে, গত সোমবার বিকালে মাহাফুজ গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের তালগাছ থেকে একটি সাপ ধরে এনে টিফিন বাটিতে রাখে। পরদিন মঙ্গলবার দুপুরে, সাপ নিয়ে খেলার সময় তার হাতে সাপে ছোবল দেয়। এতে সে প্রথমে নিজে নিজেই গাছের পাতা দিয়ে কামড়ের জায়গায় ঘষাঘষি করে এবং মুখ দিয়ে বিষ টেনে তোলার চেষ্টা করে, যার ফলে সে আরও অসুস্থ হয়ে পড়ে।

পরে তার সঙ্গী কিশোর বন্ধু সোহান পরিবারের লোকজনকে খবর দিলে বিকাল ৩টার দিকে মাহাফুজকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু সেখানেও চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

মঙ্গলবার গভীর রাতে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা বলেন, “ছেলেটির মৃত্যু অত্যন্ত দুঃখজনক। সামান্য এক ভুলের কারণে একটি তাজা প্রাণ ঝরে গেল। সাপ নিয়ে কোনোভাবেই খেলা করা উচিত নয়। সবাইকে এ বিষয়ে আরও সচেতন হতে হবে।”

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাত-আরা বলেন, “ছেলেটিকে অনেক দেরিতে হাসপাতালে আনা হয়। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি, কিন্তু পরে অবস্থা জটিল হওয়ায় তাকে রেফার্ড করতে হয়।”

বুধবার সকালে জানাজার নামাজ শেষে মাহাফুজুর রহমানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা, ৩নং ওয়ার্ড মেম্বার আতিকুর রহমান আতিক, স্থানীয় স্কুলের ধর্মীয় শিক্ষক শাহ মোহাম্মদ এনামুল হক ফয়েজি, ব্যবসায়ী দবির আলীসহ শতাধিক এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102