February 9, 2026, 2:15 am
Title :
ভেড়ামারা নওদাপাড়ায় বিএনপির ধানের শীষ প্রতীকের গণসংযোগ তীব্র শীতে শিশুদের শীতবস্ত্র বিতরণ করলেন জাগ্রত পথ শিশুর নুসরাত জাহান কথা ও মোহাম্মদ মিঠু ভেড়ামারা প্ল্যাটফর্মে অসহায় ও মেহনতি মানুষের মাঝে খাবার বিতরণ ভেড়ামারায় গোলাপনগর বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে ৫ম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে দারিদ্র্য সেবা সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কুচিয়ামোড়া মডেল হাইস্কুলের শুভ উদ্বোধন ভেড়ামারা উপজেলা শাখার জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর আলোচনা সভা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভেড়ামারায় মতবিনিময় সভা ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের সরদাড় পাড়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো ভেড়ামারার শিশু তাহমিদ ফাউন্ডেশন

ঝিনাইদহে ৭ শিংওয়ালা গরুর সন্ধান! বিরল গরু দেখতে উৎসুক মানুষের ভিড়

Coder Boss
  • Update Time : Tuesday, July 8, 2025
  • 192 Time View

 

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
কোটচাঁদপুরের বহরামপুর গ্রামে দেখা মিলেছে অদ্ভুত এক গরুর, মাথায় গজিয়েছে ৭টি শিং। বিজ্ঞানীরা বলছেন জেনেটিক পরিবর্তনের ফল।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের বহরামপুর গ্রামে মিলেছে এক অদ্ভুত গরুর সন্ধান। মাথায় রয়েছে ৭টি শিং! এ বিরল গরু দেখতে আশেপাশের গ্রামসহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্য।

স্থানীয় বাসিন্দা শিপন মন্ডল জানান, এমন গরু সচরাচর দেখা যায় না। ছোটবেলা থেকেই গরুটিকে লালন-পালন করছেন মালিক মোশারফ হোসেনের স্ত্রী। গরুর মাথায় ৬টি শিংয়ের খবর ছড়িয়ে পড়তেই প্রতিদিন দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বাড়ছে।

গরুর মালিক মোশারফ হোসেন বলেন, “আমি দীর্ঘদিন ধরে গরু পালন করছি, কিন্তু এমন গরু কখনও দেখিনি। বাছুরটি যখন জন্মায় তখন স্বাভাবিকই ছিল। ছয় মাস পর মাথায় চারটি শিং দেখা যায়। কিছুদিন পর আরও দুটি শিং গজায়।”

এ প্রসঙ্গে কোটচাঁদপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজাউল করিম জানান, “এটি জেনেটিক মিউটেশনের কারণে হয়ে থাকতে পারে। মানুষের যেমন অতিরিক্ত আঙুল জন্মায়, গরুর ক্ষেত্রেও একই রকম হতে পারে। এটি এক ধরনের বিশেষ গরু, তবে চিন্তার কিছু নেই। এমন বিরল ঘটনা দেখা খুবই বিরল।”

গ্রামে এখন যেন এক উৎসবমুখর পরিবেশ। সবাই এই ব্যতিক্রমী গরু এক নজর দেখতে ভিড় করছেন মোশারফ হোসেনের বাড়িতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102