March 27, 2026, 10:58 am
Title :
ঢাকা থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ, অফিসিয়াল কাজ, ট্যুর বা পারিবারিক প্রয়োজনে গাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন। মোঃ রুবেল এর নেতৃত্বে চাঁদগ্রাম ইউনিয়নে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি রমজানের ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী হিসেবে এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা নিয়োগপ্রাপ্ত ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন “”আবিদ হাসান সজীব”” জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভেড়ামারায় র‍্যালি, মহড়া ও আলোচনা সভা গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত

ভালুকায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন

Coder Boss
  • Update Time : Tuesday, August 19, 2025
  • 222 Time View

 

ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের অভিযোগে প্রতিবাদ জানিয়েছে নর্প নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষে রবিবার (১৮ আগস্ট) সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন নর্প নীট ইন্ডাস্ট্রিজ লিঃ-এর স্থানীয় প্রতিনিধি আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ভালুকা উপজেলার ভয়াবহ মৌজায় সাবেক দাগ নং ১৩৫, হাল দাগ নং ৬২৪ এর মোট ৭৪ শতাংশ জমি বৈধ দলিলপত্রের ভিত্তিতে নর্প নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে খারিজ করা হয়েছে। উক্ত জমির ওপর ভিত্তি করে বর্তমান খারিজ খতিয়ান (২৫-১২২৪, ২৫-১২২৫, ২৫-১২২৬) ও সংশ্লিষ্ট কেইস নং যথাক্রমে ৭২৫৭, ৭২৫৮ ও ৭২৬০ দ্বারা প্রতিষ্ঠানের মালিকানা প্রমাণিত হয়েছে।

তিনি অভিযোগ করেন, এক খারাপ প্রকৃতির মহিলা ও তার দুই ছেলে অসাধু ব্যবসায়ী জোড়পূর্বক ওই জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ করছেন। এ ঘটনায় ওই মহিলা ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্যাহ চৌধুরীর প্রভাব ব্যবহার করে মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন।

আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব দাবি করেন, জমি উদ্ধারের জন্য ১৩ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভালুকা মডেল থানার ওসি ও সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি আরও জানান, এর আগে তারেক উল্যাহ চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী ও বিএনপির হাইকমান্ড বরাবরে একাধিক অভিযোগ দাখিল হয়েছিল।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারেক উল্যাহ চৌধুরী নিয়মিতভাবে তাকে হেয় করার চেষ্টা করছেন এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এর আগে ধ্রুবর ব্যবসা প্রতিষ্ঠান “সুপ্রিম এয়ার কন্ডিশন” জোরপূর্বক দখল করে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

এদিকে একইদিন সকালে ভায়াবহ গ্রামের প্রবাসী আবুল কাশেমের ছেলে নাজমুল হক আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব জোরপূর্বক বসতবাড়ি ও পৈত্রিক জমি দখল করার চেষ্টা করছেন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন।

এবিষয়ে তারেক উল্যাহ চৌধুরী সাথে কথা বললে তিনি জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক না। আর আসাদ উল্যাহ চৌধুরীর সাথে কোনো বিরোধ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102