March 27, 2026, 10:56 am
Title :
ঢাকা থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ, অফিসিয়াল কাজ, ট্যুর বা পারিবারিক প্রয়োজনে গাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন। মোঃ রুবেল এর নেতৃত্বে চাঁদগ্রাম ইউনিয়নে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি রমজানের ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী হিসেবে এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা নিয়োগপ্রাপ্ত ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন “”আবিদ হাসান সজীব”” জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভেড়ামারায় র‍্যালি, মহড়া ও আলোচনা সভা গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, কুষ্টিয়া কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

Coder Boss
  • Update Time : Monday, August 25, 2025
  • 114 Time View

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, কুষ্টিয়া কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, কুষ্টিয়া কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান। তিনি উদ্ধারকৃত ১৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।

এই উপলক্ষে পুলিশ সুপার মহোদয় বলেন, “মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে সাথে সাথে নিকটস্থ থানায় জিডি কিংবা মামলা দায়ের করা প্রয়োজন, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।” তিনি আরও জানান, “ভবিষ্যতে মোবাইল চুরি ও সাইবার অপরাধ রোধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যগণ এবং মোবাইল ফোনের প্রকৃত মালিকরা উপস্থিত ছিলেন।

উদ্ধারকৃত মোবাইল হস্তান্তরের এই কার্যক্রমে জনগণের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102