February 9, 2026, 2:15 am
Title :
ভেড়ামারা নওদাপাড়ায় বিএনপির ধানের শীষ প্রতীকের গণসংযোগ তীব্র শীতে শিশুদের শীতবস্ত্র বিতরণ করলেন জাগ্রত পথ শিশুর নুসরাত জাহান কথা ও মোহাম্মদ মিঠু ভেড়ামারা প্ল্যাটফর্মে অসহায় ও মেহনতি মানুষের মাঝে খাবার বিতরণ ভেড়ামারায় গোলাপনগর বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে ৫ম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে দারিদ্র্য সেবা সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কুচিয়ামোড়া মডেল হাইস্কুলের শুভ উদ্বোধন ভেড়ামারা উপজেলা শাখার জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর আলোচনা সভা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভেড়ামারায় মতবিনিময় সভা ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের সরদাড় পাড়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো ভেড়ামারার শিশু তাহমিদ ফাউন্ডেশন

নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ দাবি পুলিশ সুপারের… কুষ্টিয়ায় মাত্র ১০৯ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৭ জন

Coder Boss
  • Update Time : Saturday, September 20, 2025
  • 67 Time View

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-

২০ সেপ্টেম্বর ২০২৫।। কুষ্টিয়ায় মাত্র ১০৯ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৭ জন চাকুরী পেয়েছেন। এই ২৭ জনের মধ্যে একজন মুক্তিযোদ্ধা কোটায় সুযোগ পান। বাকিদের মধ্যে রয়েছেন ২৫ জন পুরুষ ও ২ জন নারী।
গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার পর কুষ্টিয়া পুলিশ সুপারের সভাকক্ষে পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় তিনি নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে নেন।

চাকরি পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই প্রার্থীদের পরিবারে বইতে শুরু করে আনন্দের বন্যা। কেউ খুশিতে কান্নায় ভেঙে পড়েন, কেউবা আবেগাপ্লুত হয়ে পড়েন স্বপ্নপূরণের আনন্দে।

গত ২০ আগস্ট কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয় মাঠপর্যায়ের প্রাথমিক পরীক্ষা। সেখানে অংশ নেন ১ হাজার ২৭৩ জন প্রার্থী। তিন দিনব্যাপী পরীক্ষার পর প্রাথমিকভাবে নির্বাচিত হন ৩৪৭ জন। পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশ নেন ৩২৯ জন প্রার্থী, যেখানে উত্তীর্ণ হন ৫০ জন। চূড়ান্ত মৌখিক পরীক্ষায় অংশ নেন ৪৮ জন। সবশেষে, কুষ্টিয়া জেলার জন্য বরাদ্দ ২৭টি পদে ২৭ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়।
সদ্য নিয়োগপ্রাপ্ত এক কনস্টেবল বলেন, ‘আমার বাবা ভ্যান চালান। ঘুষ দেওয়ার সামর্থ্য নেই। কিন্তু আজ প্রমাণ হলো, যোগ্যতার মাধ্যমে ঘুষ ছাড়াই পুলিশে চাকরি পাওয়া যায়।’

আরেকজন বলেন, ‘কে বলেছে পুলিশে ঘুষ ছাড়া চাকরি হয় না? আমরা এক কোটি বার প্রমাণ করব, যোগ্যতা থাকলেই সম্ভব।’

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘এবারের নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে। এখানে ঘুষ, অনিয়ম কিংবা সুপারিশের কোনো সুযোগ ছিল না। যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমেই চাকরি পেয়েছে।’

তিনি আরও জানান, এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনবে এবং তরুণ সমাজকে দেখাবে যে সততা ও যোগ্যতার মাধ্যমেই সরকারি চাকরি অর্জন সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102