February 9, 2026, 2:10 am
Title :
ভেড়ামারা নওদাপাড়ায় বিএনপির ধানের শীষ প্রতীকের গণসংযোগ তীব্র শীতে শিশুদের শীতবস্ত্র বিতরণ করলেন জাগ্রত পথ শিশুর নুসরাত জাহান কথা ও মোহাম্মদ মিঠু ভেড়ামারা প্ল্যাটফর্মে অসহায় ও মেহনতি মানুষের মাঝে খাবার বিতরণ ভেড়ামারায় গোলাপনগর বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে ৫ম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে দারিদ্র্য সেবা সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কুচিয়ামোড়া মডেল হাইস্কুলের শুভ উদ্বোধন ভেড়ামারা উপজেলা শাখার জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর আলোচনা সভা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভেড়ামারায় মতবিনিময় সভা ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের সরদাড় পাড়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো ভেড়ামারার শিশু তাহমিদ ফাউন্ডেশন

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-কুষ্টিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. সাইফুল ইসলাম এর দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচার

Coder Boss
  • Update Time : Tuesday, October 7, 2025
  • 77 Time View

মামুন হোসেন ভেড়ামারা প্রতিনিধি  ;-

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান কর্তৃক উপস্থাপিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” জাতির সামনে তুলে ধরতে, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-কুষ্টিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী এবং কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা প্রফেসর ড. সাইফুল ইসলাম ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি মিরপুর ও ভেড়ামারা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনসংযোগ ও লিফলেট বিতরণকালে ড. সাইফুল বলেন,” দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুসারে আমি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জন মানুষকে ব্যাখ্যা বিশ্লেষণে বুঝিয়ে বলবার চেষ্টা করছি। ৩১ দফা রাষ্ট্রীয় দুর্নীতি, বিচারহীনতা, এবং গণতন্ত্রের সংকট উত্তরণে তারেক রহমান যে ৩১ দফা উপস্থাপন করেছেন, যা জাতির ভবিষ্যৎ মুক্তির সনদ হিসেবে বিবেচিত হবে। ৩১ দফা কল্যাণমূলক রাষ্ট্রে রূপান্তরিত করার সুনির্দিষ্ট রূপরেখা। আমরা জনগণের দ্বারে-দ্বারে এই বার্তা পৌঁছে দিতে কাজ করছি।”
লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অর্থাৎ মিরপুর- ভেড়ামারা
উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা- কর্মীদের স্বতঃস্ফূর্ত ও সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
স্থানীয় সাধারণ জনগণও এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেন, প্রফেসর ড. সাইফুল ইসলাম বলেন, “আমাদের একমাত্র লক্ষ্য একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠন করা।”
এই দফাগুলোর মধ্যে রয়েছে: বিচারব্যবস্থার সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা, স্বাধীন নির্বাচন কমিশন ইত্যাদি
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-কুষ্টিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. সাইফুল ইসলাম বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলীয় ও জনসাধারণের মধ্যে জননন্দিত নেতা হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102