March 27, 2026, 3:14 am
Title :
ঢাকা থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ, অফিসিয়াল কাজ, ট্যুর বা পারিবারিক প্রয়োজনে গাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন। মোঃ রুবেল এর নেতৃত্বে চাঁদগ্রাম ইউনিয়নে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি রমজানের ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী হিসেবে এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা নিয়োগপ্রাপ্ত ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন “”আবিদ হাসান সজীব”” জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভেড়ামারায় র‍্যালি, মহড়া ও আলোচনা সভা গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত

মিরপুরে ধরাছোঁয়ার বাইরে মাদকের হোতা রাজীব

Coder Boss
  • Update Time : Sunday, November 2, 2025
  • 194 Time View

চাঁদ আলী কুষ্টিয়া প্রতিনিধি :

মিরপুরে দিন দিন বাড়ছে মাদকসেবীদের আনাগোনা। হাত বাড়ালেই মিলছে ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য। নিয়মিত মাদকবিরোধী অভিযান চললেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছে কেবল চুনোপুটি কারবারিরা। অথচ মূল হোতা রাজীব রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজীব মিরপুর উপজেলার মরা বটতলা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। একসময় তিন বেলার খাবার জোটাতে হিমশিম খেলেও এখন তিনি লাখপতি। স্থানীয়দের অভিযোগ, রাজীব বর্তমানে মিরপুর উপজেলায় গড়ে তুলেছেন বিশাল একটি মাদক চক্র। ইয়াবা বিক্রির মাধ্যমে রাতারাতি বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি।

অভিযোগ রয়েছে, তার পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে হামলা-মামলা করে সরিয়ে দেওয়া হয়। অর্থবল ও প্রভাব খাটিয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিচ্ছেন বলে দাবি এলাকাবাসীর। ফলে তার বিরুদ্ধে একজোট হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

বিষয়টি নিয়ে অভিযুক্ত রাজীব বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি আগে ব্যবসা করতাম, এখন আর করি না। আপনারা যা পারেন তাই করুন। আমি যুবলীগ করি।”

এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমাদের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। অপরাধী যত প্রভাবশালীই হোক, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102