February 7, 2026, 11:06 pm
Title :
ভেড়ামারা নওদাপাড়ায় বিএনপির ধানের শীষ প্রতীকের গণসংযোগ তীব্র শীতে শিশুদের শীতবস্ত্র বিতরণ করলেন জাগ্রত পথ শিশুর নুসরাত জাহান কথা ও মোহাম্মদ মিঠু ভেড়ামারা প্ল্যাটফর্মে অসহায় ও মেহনতি মানুষের মাঝে খাবার বিতরণ ভেড়ামারায় গোলাপনগর বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে ৫ম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে দারিদ্র্য সেবা সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কুচিয়ামোড়া মডেল হাইস্কুলের শুভ উদ্বোধন ভেড়ামারা উপজেলা শাখার জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর আলোচনা সভা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভেড়ামারায় মতবিনিময় সভা ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের সরদাড় পাড়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো ভেড়ামারার শিশু তাহমিদ ফাউন্ডেশন

ব্যারিস্টার রাকিব রউফ চৌধুরী বিএনপির ধানের শীষ মনোনয়ন পাওয়ায় ভেড়ামারায় উৎসাহ–উদ্দীপনা

Coder Boss
  • Update Time : Saturday, November 15, 2025
  • 93 Time View

 

মোঃ শুভ  হোসেন ভেড়ামারা  প্রতিনিধি:

কুষ্টিয়া-২ (ভেড়ামারা–মিরপুর) আসনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষে ব্যারিস্টার রাকিব রউফ চৌধুরী মনোনীত হওয়ায় ভেড়ামারা উপজেলায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে।

ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান জুয়েল এ বিষয়ে বলেন, “ব্যারিস্টার রাকিব রউফ চৌধুরীর মনোনয়ন ভেড়ামারাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই ধানের শীষের পক্ষে একত্রিত হয়েছে। মাঠে এখন ব্যাপক জোয়ার সৃষ্টি হয়েছে।”

তিনি আরও জানান, দলের তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে কাজ শুরু করেছেন। সাধারণ মানুষও পরিবর্তনের প্রত্যাশায় ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানাচ্ছেন বলে তিনি দাবি করেন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যারিস্টার রাকিব রউফ চৌধুরীর মনোনয়নকে কেন্দ্র করে আলোচনা চলছে। নির্বাচনকে সামনে রেখে এলাকায় রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102