February 9, 2026, 1:59 am
Title :
ভেড়ামারা নওদাপাড়ায় বিএনপির ধানের শীষ প্রতীকের গণসংযোগ তীব্র শীতে শিশুদের শীতবস্ত্র বিতরণ করলেন জাগ্রত পথ শিশুর নুসরাত জাহান কথা ও মোহাম্মদ মিঠু ভেড়ামারা প্ল্যাটফর্মে অসহায় ও মেহনতি মানুষের মাঝে খাবার বিতরণ ভেড়ামারায় গোলাপনগর বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে ৫ম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে দারিদ্র্য সেবা সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কুচিয়ামোড়া মডেল হাইস্কুলের শুভ উদ্বোধন ভেড়ামারা উপজেলা শাখার জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর আলোচনা সভা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভেড়ামারায় মতবিনিময় সভা ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের সরদাড় পাড়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো ভেড়ামারার শিশু তাহমিদ ফাউন্ডেশন

মিরপুরে রিকশা প্রতীকে ভোট চাইলেন মাওলানা আরিফুজ্জামান

Coder Boss
  • Update Time : Wednesday, December 10, 2025
  • 145 Time View

মোঃ জামাল উদ্দিন কুষ্টিয়া প্রতিনিধি ;-

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রিকশা প্রতীক নিয়ে প্রচারণায় নেমেছেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক প্রার্থী মাওলানা আরিফুজ্জামান।

তিনি পৌরসভা, ইউনিয়ন ও গ্রামীণ এলাকায় গণসংযোগ করে স্থানীয় জনগণের কাছে ভোট প্রার্থনা করেন। জনসংযোগকালে তিনি বলেন, “রিকশা প্রতীক শান্তির, পরিশ্রমের ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে। আমি নির্বাচিত হলে মিরপুরে সুশাসন, ন্যায়বিচার ও উন্নয়নের নিশ্চয়তা দেব।”

এছাড়াও তিনি অঙ্গীকার করেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তার, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, বেকার যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও কৃষি কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগী হবেন এবং গরিব ও অসহায়দের জন্য সহায়তা কর্মসূচি পালন করবেন।

স্থানীয়রা বলেন, মাওলানা আরিফুজ্জামান একজন সৎ, ধর্মভীরু ও জনদরদী মানুষ। তার প্রচারণায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

রিকশা প্রতীক নিয়ে মাওলানা আরিফুজ্জামান মিরপুর ও ভেড়ামারার জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, যা নির্বাচনে তাকে শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে।

পথসভায় ও গণসংযোগে স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামারা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই রিকশা মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102