March 27, 2026, 1:32 am
Title :
ঢাকা থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ, অফিসিয়াল কাজ, ট্যুর বা পারিবারিক প্রয়োজনে গাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন। মোঃ রুবেল এর নেতৃত্বে চাঁদগ্রাম ইউনিয়নে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি রমজানের ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী হিসেবে এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা নিয়োগপ্রাপ্ত ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন “”আবিদ হাসান সজীব”” জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভেড়ামারায় র‍্যালি, মহড়া ও আলোচনা সভা গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত

Coder Boss
  • Update Time : Wednesday, December 17, 2025
  • 70 Time View

মোঃ জামাল উদ্দিন কুষ্টিয়া প্রতিনিধি  :

কুষ্টিয়ার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।

বুধবার সকালে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থী।

প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল,“আমার দেশ, আমার স্বপ্ন”, “শিক্ষা ও স্বাধীনতা”  ও “পরিবেশ ও আগামীর বাংলাদেশ”।

শিশুদের রঙতুলিতে ফুটে ওঠে মুক্তিযুদ্ধের চেতনা, সবুজ প্রকৃতি, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও মানবিক মূল্যবোধ।

তাদের সৃষ্টিশীলতা, চিন্তাশক্তি ও দেশপ্রেমে মুগ্ধ হয় উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা।

এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর

এসময় তিনি তার বক্তব্যে বলেন, “এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়ায় ও দেশপ্রেমে অনুপ্রাণিত করে। এডুকেয়ার সবসময় এমন উদ্দীপনামূলক কর্মকাণ্ডে বিশ্বাসী।”

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিশুদের মন-মানস গঠনে শিল্পচর্চা অপরিহার্য। এমন আয়োজন তাদের মেধা ও কল্পনার জগৎকে আরও সমৃদ্ধ করে।” চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি শিশুদের জন্য এক প্রাণবন্ত অভিজ্ঞতা ছিল, যা তাদের শৈল্পিক চিন্তাকে আরও উৎসাহিত করবে। একজন শুদ্ধ মানুষ হতে গেলে শিল্প বিকাশের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তারা।

অভিভাবক ও শিক্ষকরা জানান, এ ধরনের আয়োজন শিশুদের মাঝে আত্মবিশ্বাস গড়ে তোলে এবং পড়াশোনার বাইরেও তাদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দেয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102