March 27, 2026, 1:34 am
Title :
ঢাকা থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ, অফিসিয়াল কাজ, ট্যুর বা পারিবারিক প্রয়োজনে গাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন। মোঃ রুবেল এর নেতৃত্বে চাঁদগ্রাম ইউনিয়নে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি রমজানের ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী হিসেবে এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা নিয়োগপ্রাপ্ত ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন “”আবিদ হাসান সজীব”” জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভেড়ামারায় র‍্যালি, মহড়া ও আলোচনা সভা গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত

মিরপুরে মৎস্যজীবী দলের সভায় ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর দৃপ্ত ঘোষণা,ধানের শীষ শুধু একটা প্রতীক নয়, এটা গণতন্ত্রের প্রতীক, মানুষের অধিকার ফিরে পাওয়ার প্রতীক

Coder Boss
  • Update Time : Sunday, November 23, 2025
  • 174 Time View

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া : ধানের শীষ—এটা শুধু একটা প্রতীক নয়, এটা গণতন্ত্রের প্রতীক, মানুষের অধিকার ফিরে পাওয়ার প্রতীক বলে জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া -২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী।

রবিবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মৎস্যজীবী দলের এক বিশাল সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী আরও বলেন, “এখন সময় ঘরে ঘরে যাওয়ার, প্রতিটি ভোটারের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার। আমাদের প্রতীক ধানের শীষ—এটা শুধু একটা প্রতীক নয়, এটা গণতন্ত্রের প্রতীক, মানুষের অধিকার ফিরে পাওয়ার প্রতীক।”

তিনি বলেন, “আমরা যারা দেশের মানুষকে ভালোবাসি, এই মাটি ও মানুষের পক্ষে কথা বলি, তাদের এখন ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। ভোটারদের বোঝাতে হবে, পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দিতে হবে।”
এজন্য নেতাকর্মীদের ধানের শীষে ভোট চাইতে ঘরে ঘরে যেতে হবে।

সভায় তিনি আরও বলেন, “মৎস্যজীবী দলের সংগ্রামী ভাইয়েরা সবসময় আন্দোলন সংগ্রামে পাশে ছিলেন। এবার নির্বাচনী লড়াইয়ে আপনাদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ।”

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল হাওয়াই একাধিক প্রার্থী ও তাদের মধ্যে মতভেদ থাকতে পারে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ধানের শীষকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মিরপুর উপজেলা একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে এজন্য উন্নতির পথে একযোগী প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন তিনি।

মিরপুর উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদের চমনের সঞ্চালনায় এবং বারুইপাড়া ইউনিয়ন বিএনপি নেতা রাশেদুজ্জামান রঞ্জুর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান আলী, মিরপুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানী, কুষ্টিয়া জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব রেজাউল করিম রেজা, আহবায়ক অধ্যাপক নুরুল ইসলাম আসাদ, মিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহিন, জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, মিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, পোড়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান পলাশ, পৌর মৎস্যজীবি দলের সভাপতি ইমরান আহমেদ, সাধারণ সম্পাদক মো: সালাহউদ্দিন প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের স্থানীয় নেতৃবৃন্দসহ কয়েক শতাধিক কর্মী-সমর্থক। ব্যারিস্টার রাগীবের বক্তব্যে উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং একযোগে ধানের শীষের বিজয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102