March 11, 2026, 7:03 pm
Title :
মোঃ রুবেল এর নেতৃত্বে চাঁদগ্রাম ইউনিয়নে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি রমজানের ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী হিসেবে এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা নিয়োগপ্রাপ্ত ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন “”আবিদ হাসান সজীব”” জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভেড়ামারায় র‍্যালি, মহড়া ও আলোচনা সভা গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ইফতার মাহফিলে আমির হামজা এমপি রমজান মানুষকে দায়িত্বশীল হতে শেখায় এবং অন্যের কষ্ট উপলব্ধি করার সুযোগ তৈরি করে

খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি রমজানের ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

Coder Boss
  • Update Time : Wednesday, March 11, 2026
  • 8 Time View

 

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, এমপি খুলনা বিভাগের সকল জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের সর্বস্তরের জনগণকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।
বুধবার (১১ মার্চ ২০২৬) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। এই মাসে ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনার মাধ্যমে মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভের চেষ্টা করেন। রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, পবিত্র রমজানের বরকত ও শিক্ষা সবার জীবনে কল্যাণ বয়ে আনুক এবং ঈদুল ফিতরের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক—এই কামনা করেন।
এ সময় তিনি খুলনা বিভাগের সকল শ্রেণি-পেশার মানুষের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন এবং পবিত্র রমজানের ফজিলত অর্জনের জন্য সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102