February 9, 2026, 1:59 am
Title :
ভেড়ামারা নওদাপাড়ায় বিএনপির ধানের শীষ প্রতীকের গণসংযোগ তীব্র শীতে শিশুদের শীতবস্ত্র বিতরণ করলেন জাগ্রত পথ শিশুর নুসরাত জাহান কথা ও মোহাম্মদ মিঠু ভেড়ামারা প্ল্যাটফর্মে অসহায় ও মেহনতি মানুষের মাঝে খাবার বিতরণ ভেড়ামারায় গোলাপনগর বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে ৫ম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে দারিদ্র্য সেবা সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কুচিয়ামোড়া মডেল হাইস্কুলের শুভ উদ্বোধন ভেড়ামারা উপজেলা শাখার জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর আলোচনা সভা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভেড়ামারায় মতবিনিময় সভা ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের সরদাড় পাড়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো ভেড়ামারার শিশু তাহমিদ ফাউন্ডেশন

আইডিএফ স্কুলে ভর্তি মেলা ও পিঠা উৎসবের জমকালো উদ্বোধন

Coder Boss
  • Update Time : Tuesday, December 23, 2025
  • 92 Time View
  1. মোঃ জামাল উদ্দিন কুষ্টিয়া প্রতিনিধি ;-

কুষ্টিয়া শহরের হাউজিং এফ ব্লকে চাঁদাগাড়া মাঠে আইডিএফ স্কুল আয়োজিত ভর্তি মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হাউজিং এফ ব্লকে আইডিএফ স্কুলে মাঠে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এসএম শাফিউল আযম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এ ধরনের উৎসব শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে সম্প্রীতি বাড়ায়। পাশাপাশি আমাদের ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার সুযোগ করে দেয়।”

আইডিএফ স্কুলের অধ্যক্ষ উম্মে তাবাসসুম এর সভাপতিত্বে
এসময় এসএসসি ব্যাচ ৯৪’র বিনোদ আগরওয়ালা, জিল্লুর রহমান, তানজিমা রহমান, ফিরোজা খাতুন, রেখা আক্তার, ঝর্ণা আক্তার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকদের সরব উপস্থিতিতে উৎসবটি হয়ে উঠে প্রাণবন্ত ও জমজমাট।

আইডিএফ স্কুলের অধ্যক্ষ উম্মে তাবাসসুম জানান, “এই আয়োজন শুধু উৎসব নয়, শিক্ষার গুণগত মান ও স্কুলের পরিবেশ তুলে ধরার সুযোগ।” এছাড়াও ২৩ হতে ২৭ ডিসেম্বর পর্যন্ত চলমান মেলা উপলক্ষে শিক্ষার্থীরা ভর্তি হলে সেশন চার্জনও ভর্তি ফি একদম ফ্রী বলেও জানান তিনি।

মেলায় ছিল, নানান ধরনের ঐতিহ্যবাহী পিঠার আয়োজন, ভর্তি বিষয়ক তথ্য ও সহযোগিতা বুথ,শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা।

পিঠার গন্ধ, বর্ণিল সাজ এবং হাস্যোজ্জ্বল মুখগুলো মিলে পুরো আয়োজন হয়ে উঠে এক উৎসবমুখর পরিবেশের প্রতিচ্ছবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102