March 27, 2026, 3:11 am
Title :
ঢাকা থেকে বাংলাদেশের যে কোন স্থানে ভ্রমণ, অফিসিয়াল কাজ, ট্যুর বা পারিবারিক প্রয়োজনে গাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন। মোঃ রুবেল এর নেতৃত্বে চাঁদগ্রাম ইউনিয়নে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি রমজানের ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী হিসেবে এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা নিয়োগপ্রাপ্ত ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন “”আবিদ হাসান সজীব”” জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভেড়ামারায় র‍্যালি, মহড়া ও আলোচনা সভা গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু–কুংফু পরিবারের দোয়া ও ইফতার মাহফিল ক্রীড়াঙ্গনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত

আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষিকাদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : Wednesday, November 5, 2025
  • 230 Time View

মোঃ লিটন উজ্জামান  কুষ্টিয়া প্রতিনিধি :-

আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এক অনাড়ম্বর কিন্তু আবেগঘন পরিবেশে বিদ্যালয়ের দুইজন শিক্ষিকার বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দীর্ঘ কর্মজীবনের সফল পরিসমাপ্তি ঘটিয়ে অবসরে গেছেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা মোছাঃ মমতাজ বেগম ও স্মৃতি রানী দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রকৌশলী জাকির হোসেন সরকার, সদস্য সচিব, জেলা বিএনপি কুষ্টিয়া।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আশরাফুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন।

বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী শিক্ষিকাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, শিক্ষকদের আত্মনিবেদন, মমতা ও পরিশ্রমই শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। বিদ্যালয়ের উন্নয়নে বিদায়ী শিক্ষিকাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরিফুর রহমান সুমন, আহবায়ক, কৃষক দল কুষ্টিয়া; আশরাফুল ইসলাম শিপলু, সদস্য সচিব, জাতীয়তাবাদী মৎস্য দল কুষ্টিয়া সদর উপজেলা; এবং আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক, কুষ্টিয়া পৌর ১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল প্রমুখ।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও অতিথিবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। শেষে বিদায়ী শিক্ষিকাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102